
নয়াদিল্লি, ৬ অক্টোবর : আবগারি নীতি মামলায় এএপি সাংসদ সঞ্জয় সিং গ্রেফতার হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে বিজেপি। দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে রীতিমতো গর্জে উঠেছে বিজেপি। এবার বিক্ষোভে শামিল হলেন বিজেপির মহিলা কর্মীরাও। শুক্রবার বিজেপির মহিলা কর্মীরা আবগারি নীতি কেলেঙ্কারির জন্য দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন এএপি সরকারের বিরুদ্ধে ''জন জাগরণ অভিযান'' শুরু করেছেন।
''জন জাগরণ অভিযান''-এ অংশ নিয়ে দিল্লি বিজেপির রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেব বলেছেন, "দিল্লির আবগারি নীতির সাহায্যকারী অরবিন্দ কেজরিওয়াল কয়েক কোটি টাকার কেলেঙ্কারীতে যুক্ত এবং বেশ কিছু এএপি নেতাও এর সঙ্গে জড়িত। দিল্লির মানুষ এই কেলেঙ্কারি সম্পর্কে সচেতন।" কেজরিওয়াল সরকারকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন তাঁরা।
