Country

3 years ago

100 Episode of Maan Ki Baat: আগামী রবিবার শততম 'মন কী বাত', গোটা রাজ্যে 'উৎসব' পালনে উদ্যোগী বিজেপি

Narendra Modi on  'Mann Ki Baat'
Narendra Modi on 'Mann Ki Baat'

 

কলকাতা, ২৪ এপ্রিল  : চলতি মাসের শেষ রবিবার, ৩০ এপ্রিল তাঁর ‘মন কী বাত’-এর নিরিখে ১০০ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দিন প্রধানমন্ত্রীর এই ১০০-র উৎসব পালন করতে চলেছে বিজেপি।

২০১৪ সালে প্রধানমন্ত্রী হয়েই ৩ অক্টোবর ‘মন কি বাত’ অনুষ্ঠান শুরু করেন মোদী। কিছু দিন চলার পর প্রতি মাসের শেষ রবিবারকে এই অনুষ্ঠানের জন্য বেছে নেন প্রধানমন্ত্রী। আগামী রবিবার সেই ‘মন কি বাত’-এর শততম পর্ব প্রচারিত হবে।

মোদীর শততম ‘মন কি বাত’ অনুষ্ঠান নিয়ে চাপে রয়েছে রাজ্য বিজেপিও। বাংলা-সহ দেশের সব রাজভবনে আগামী রবিবার মোদীর কথা শোনার আয়োজন করা হয়েছে। সেখানে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের কৃতী মানুষকে আমন্ত্রণ জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।

বিজেপি ঠিক করেছে, গোটা দেশে যত বেশি সম্ভব বুথে শততম ‘মন কি বাত’ সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে। বাংলায় দলের শক্তি তুলনায় কম থাকায় রাজ্য নেতৃত্ব ঠিক করেছেন সব বিধানসভা এলাকার কমপক্ষে ১০০টি বুথে হবে সম্প্রচার। সর্বত্র ১০০ জন মানুষের উপস্থিতির চেষ্টাও করা হচ্ছে।

সেই সঙ্গে ঠিক হয়েছে কলকাতার ১০০ নম্বর ওয়ার্ডে ‘মন কি বাত’-এর সেঞ্চুরি উৎসব আকারে পালিত হবে। ঘটনাচক্রে, ১০০ নম্বর ওয়ার্ডটি নাকতলা এলাকা। যেখানে এখন কারাবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ২০০৫ সালের পুরভোটে পরাজিত হয়েছিলেন।


You might also like!