Country

2 years ago

BJP has announced the first and final list of Lok Sabha candidates in Assam:অসমে লোকসভা প্রার্থীদের প্ৰথম ও চূড়ান্ত তালিকা ঘোষণা বিজেপির

BJP has announced the first and final list of Lok Sabha candidates in Assam
BJP has announced the first and final list of Lok Sabha candidates in Assam

 

নয়াদিল্লি : আসন্ন লোকসভা নির্বাচনে অসমের ১১টি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্ৰথম ও চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বিজেপি।

আজ নয়াদিল্লিতে দলের সদর দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় মহাসচিব অরুণ সিং। প্রকাশিত তালিকা অনুয়ায়ী গোটা দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি অসমের মোট ১৪-এর মধ্যে ১১টি আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে। বাকি তিন আসনের মধ্যে বিজেপির জোটশরিক দুই আঞ্চলিক দল যথাক্রমে অসম গণ পরিষদ (অগপ) দুটি এবং বড়োল্যান্ডের ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল (ইউপিপিএল) একটি আসনে প্রার্থী দেবে।

প্ৰকাশিত তালিকায় বেশ কয়েকজন প্ৰথমসারির নেতা রয়েছেন যাঁরা রাজ্য জুড়ে বিভিন্ন নির্বাচনী এলাকায় দলের প্রতিনিধিত্ব করবেন। তাঁদের মধ্যে মর্যাদাসম্পন্ন গুয়াহাটি আসনে বিজুলি কলিতা মেধি, ডিব্রুগড়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, কাজিরাঙায় বিদ্যমান সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা, যোরহাটে বিদ্যমান সাংসদ তপন গগৈ, তেজপুরে রঞ্জিত দত্ত (নতুন মুখ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী), দরং-ওদালগুড়িতে বিদ্যমান সাংসদ দিলীপ শইকিয়া, করিমগঞ্জে বিদ্যমান সাংসদ কৃপানাথ মালাহ, শিলচরে নতুন মুখ তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, নগাঁওয়ে নতুন মুখ সুরেশ বরা, লখিমপুরে বিদ্যমান সাংসদ প্রদান বরুয়া, ডিফুতে নতুন মুখ অমর সিং তিসো।প্ৰসঙ্গত অসমের ১৪টি আসনের মধ্যে ১১টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। জোটশরিক অগপ-কে দুটি আসন বরপেটা ও ধুবড়ি এবং একটি আসন কোকরাঝাড়ে ইউপিপিএল-এর জন্য ছেড়েছে পদ্মশিবির।

You might also like!