Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

BJD Expels Soumya:সৌম্য রঞ্জন-সহ দুই বিধায়ককে দল থেকে বহিষ্কার করল বিজেডি, ঘোষণা করলেন নবীন পট্টনায়েক

BJD Expels Soumya
BJD Expels Soumya

 

ভুবনেশ্বর, ২১ সেপ্টেম্বর : দুই বিধায়ককে দল থেকে বহিষ্কার করল ওডিশার বিজু জনতা দল (বিজেডি)। এই দু'জনের মধ্যে রয়েছেন সংবাদ সম্পাদক সৌম্য রঞ্জন পট্টনায়েকও। বৃহস্পতিবার ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘোষণা করেছেন, "বিজু জনতা দল (বিজেডি) থেকে দু'জন বিধায়ককে বহিষ্কার করা হচ্ছে, প্রথমজন হলেন রেমুনার বিধায়ক সুধাংশু শেখর পারিদা দ্বিতীয়জন হলেন খন্ডপাড়ার বিধায়ক সৌম্য রঞ্জন পট্টনায়েক।

বিজেডি সভাপতি ও ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এই দুই বিধায়ককে দল থেকে বহিষ্কারের ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, "দু'জন বিধায়ককে বিজু জনতা দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রথমজন হলেন সুধাংশু পারিদা এবং দ্বিতীয়জন হলেন সৌম্য রঞ্জন পট্টনায়েক। জনবিরোধী কার্যকলাপের অভিযোগে উভয় বিধায়ককে বহিষ্কার করা হয়েছে বলে বিজেডি সূত্রের খবর।


You might also like!