Country

2 years ago

PM Modi and Nepal PM Pushpa Dahal: হায়দরাবাদ হাউসে মিলিত মোদী ও পুষ্প কমল, ভারত ও নেপালের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

Narendra MOdi And Pushpa Dahal
Narendra MOdi And Pushpa Dahal

 

নয়াদিল্লি, ১ জুন  : দিল্লির হায়দরাবাদ হাউসে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল 'প্রচণ্ড'। বৃহস্পতিবার সকালে হায়দরাবাদ হাউসে মিলিত হন মোদী ও দাহাল, ভারত ও নেপালের প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন। পরে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন তাঁরা। ৪-দিনের সফরে বুধবার বিকেলেই ভারতে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল 'প্রচণ্ড'।

সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন নেপালের প্রধানমন্ত্রী। এরপর হায়দরাবাদ হাউসে মোদীর সঙ্গে মিলিত হন। পরে পরে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন মোদী ও দাহাল। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। উল্লেখ্য, গত ডিসেম্বরে প্রধানমন্ত্রী পদে বসার পর এটি দাহালের প্রথম ভারত সফর। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাঁর সঙ্গে ভারত সফরে এসেছে।

You might also like!