Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

Uttar Pradesh: বড়সড় সাফল্য, উত্তর প্রদেশে গ্রেফতার বিকেআই সন্ত্রাসী লাজার মসিহ

BKI terrorist Lazarus Masih arrested in Uttar Pradesh
BKI terrorist Lazarus Masih arrested in Uttar Pradesh

 

কৌশাম্বী, ৬ মার্চ : বড়সড় সাফল্য পেল উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও পঞ্জাব পুলিশ। উত্তর প্রদেশ এসটিএফ ও পঞ্জাব পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার গ্রেফতার হয়েছে বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই) এবং আইএসআই মডিউলের একজন সক্রিয় সন্ত্রাসী। পঞ্জাবের অমৃতসরের বাসিন্দা ওই সন্ত্রাসীর নাম - লাজার মসিহ।

উত্তর প্রদেশ এসটিএফ সূত্রের খবর, ধৃত সন্ত্রাসী স্বর্ণ সিং ওরফে জীবন ফৌজির জন্য কাজ করে। বাব্বর খালসা ইন্টারন্যাশনালের (বিকেআই) জার্মান ভিত্তিক মডিউলের প্রধান ও পাকিস্তানের আইএসআই অপারেটিভদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখত সে। ধৃতের কাছ থেকে ৩টি হ্যান্ড গ্রেনেড, ২টি ডেটোনেটর, ১৩টি কার্তুজ এবং ১টি বিদেশী তৈরি পিস্তল-সহ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে।

You might also like!