Country

2 years ago

Ram Mandir:রামমন্দিরের প্রবেশদ্বারে বাংলার টেরাকোটা শিল্প

Ayodhya Ram Mandir
Ayodhya Ram Mandir

 

অযোধ্যা : নতুন বছরের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে অযোধ্যায় নবনির্মিত রামমন্দির। কৃষ্ণনগরের টেরাকোটা শিল্প এবার স্থান পেতে চলেছে অযোধ্যার রামমন্দিরে।

 জানা গিয়েছে, অযোধ্যার রামমন্দিরের মূল প্রবেশদ্বার ‘ধরমপথে’র দু’ ধারে সাজানো থাকবে এসব ম্যুরাল। প্রতিটি ম্যুরালের আকার কুড়ি ফুট বাই দশ ফুট। প্রায় ১০০ টি টেরাকোটার ম্যুরাল থাকবে ‘ধরমপথে’। কৃষ্ণনগরের শিল্পী বিশ্বজিৎ মজুমদার জানান, প্রায় ২৭ জন শিল্পীকে নিয়ে তিনি এই কাজ শুরু করেছেন গত সেপ্টেম্বর মাসে। ১০০ টি ম্যুরাল তৈরি হচ্ছে রামায়ণের কাহিনি অবলম্বনে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। এখনও পর্যন্ত ৬০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানান শিল্পী।

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় এই মন্দিরের উদ্বোধন। তার আগে সাতদিন ধরে চলবে একাধিক ধর্মীয় আচার-অনুষ্ঠান, বর্ণাঢ্য উৎসব। গোটা দেশের নানা শিল্পের সমাহার হতে চলেছে নতুন রামমন্দির। আর তার প্রবেশপথ সেজে উঠবে বাংলার টেরাকোটা শিল্পে। কৃষ্ণনগরের শিল্পীর তৈরি ১০০ টি ম্যুরাল থাকবে ‘ধরম পথে’। এখন তাই কাজ শেষের জন্য ব্যস্ততা তুঙ্গে।

You might also like!