Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Madhya Pradesh: খালি গায়ে পুজোয় মানা এই মন্দিরে! পুরোহিতদের জন্য এই মন্দিরে চালু হল পোশাক বিধি

Bare body worship in this temple! A dress code has been introduced in this temple for the priests
Bare body worship in this temple! A dress code has been introduced in this temple for the priests

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দর্শনার্থীদের জন্য পোশাক বিধি চালু হয়েছে দেশের বেশ কয়েকটি মন্দিরে। মন্দির কর্তৃপক্ষগুলির তরফে দর্শনার্থীরা কোন পোশাক করে মন্দিরে প্রবেশ করতে পারবেন আর কোন পোশাক পরে মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা না তা নিয়ে বিবৃতি জারি করা হয়েছে। তবে পুরোহিতদের জন্য মন্দিরে পোশাকবিধির বিশেষ কোনো চল নেই মন্দিরে। এবার সেই তালিকায় জুড়ল মধ্যপ্রদেশের উমারিয়া জেলার বিখ্যাত মা বিরসানি দেবী মন্দিরের নাম। এই মন্দিরে এবার পুরোহিত, পাণ্ডা, সাফাইকর্মীদের জন্য পোশাক বিধি চালু হয়েছে।
সম্প্রতি বিরসানি দেবীর মন্দিরে পুরোহিত ও পাণ্ডাদের জন্য চালু হয়েছে নয়া পোশাক বিধি। নয়া নিয়ম অনুযায়ী মন্দিরে পাণ্ডা ও পুরোহিতরা খালি গায়ে পুজো করতে মন্দিরে প্রবেশ করতে পারবেন না। বিরসানি দেবী মন্দিরের স্টিয়ারিং কমিটির সেক্রেটারির তরফে এই বিষয়ে বিবৃতি জারি হয়েছে। তবে মন্দিরে পূজারিদের জন্য নয়া পোশাক বিধিতে অনেকেই অসন্তুষ্ট। পোশাক বিধির বিষয়টি যে মোটেও পছন্দ হয়নি তা একাধিক পূজারির সঙ্গে কথা বলে জানা গিয়েছে।

কেমন হবে পোশাক বিধি?
স্টিয়ারিং কমিটির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পুরোহিত ও আচার্যদের জন্য হলুদ ধুতি ও হলুদ কুর্তা পরা বাধ্যতামূলক। অন্যদিকে পাণ্ডাদের পকরতে হবে লাল ধুতি এবং লাল কুর্তা। এছাড়াও মন্দির চত্বরে সাফাইকর্মীদের ক্ষেত্রে মহিলাদের জন্য নীল শাড়ি ও পুরুষদের জন্য নীল শার্ট ও প্যান্ট পরা বাধ্যতামূলক করা হয়েছে।

মন্দিরের দর্শনার্থীদের পোশাক বিধি?
তবে এখনও পর্যন্ত মন্দিরের আগত দর্শনার্থীদের জন্য কোনও পোশাক বিধি চালু হয়নি। ভক্তরা সাধারণ পোশাকেই প্রবেশ করতে পারবেন মন্দির। তবে মন্দির কর্তৃপক্ষের মতে, মন্দির প্রাঙ্গনে বিতর্কিত বা খুব ছোট পোশাক পরে প্রবেশ না করাই ভালো।
প্রসঙ্গত, নতুন বছরের প্রথম দিন থেকেই পুরীর জগন্নাথ মন্দিরে জারি হয়েছে পোশাক বিধি। ভক্তরা হাফ প্যান্ট, শর্টস, ছেঁড়া জিন্স, স্কার্ট এবং স্লিভলেস পোশাক পরে মন্দিরের ভিতর প্রবেশ করা যাবে না। এছাড়াও ভারতের আরও বেশ কয়েকটি মন্দিরে ভক্তদের জন্য পোশাক বিধি চালু হয়েছে।
শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…