Country

3 years ago

Banarasi Paan get GI tag: অভূতপূর্ব স্বাদের বেনারসি পান পেল জি আই ট্যাগ

Benarashi Paan
Benarashi Paan

 

দুরন্ত বার্তা ডিজিটা ডেস্কঃ  ‘খাইকে পান বেনারসওয়ালা’গানটা নিশ্চই মনে আছে, বলিউডের দুই সেরা অমিতাভ ও কিশোর কুমারের যুগলবন্দীর সেই মাইলফলক স্পর্শ করা  সেই জগৎ বিখ্যাত সেই গান কী সিনেমা প্রেমীদের ভোলার কথা! এবার সেই বেনারসী পান পেতে চলেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জি আই ট্যাগ। উল্লেখ্য, এই ট্যাগের মাধ্যমে কোনও জিনিস তার ভৌগোলিক অবস্থানগত পরিচিতিতে সবুজ সংকেত পায়।

অসাধারন সুস্বাদু এই পান তৈরি হয় বিশেষ উপাদান মিশিয়ে। কিন্তু এর সবচেয়ে বড় বিশেষত্ব হল, মুখে দিলে দ্রুত গলে যায়। কিন্তু রেশ রেখে যায়। কেবল বেনারসি পানই নয়, বেনারসের আরও তিনটি জিনিস পেল জিআই ট্যাগ। সেগুলি হল বেনারসি ল্যাংড়া আম, রামনগর ভন্তা (বেগুন) ও আদমচিনি চাল। এই চারটি যুক্ত হওয়ায় কাশী অঞ্চলের ২২টি জিনিস জিআই ট্যাগ পেল।

উল্লেখ্য, দেশের সর্বপ্রথম জিআই রেজিস্ট্রেশন পেয়েছিল বাংলার বিখ্যাত চা। চা ছাড়াও বাংলার  আরো ১৩টি বিখ্যাত জিনিস এই জি আই তকমা পেয়েছে। 


You might also like!