Country

3 years ago

Fighting while buying a saree :শেষে শাড়ি কিনতে গিয়ে এক শাড়ি নিয়ে দুই মহিলার মারামারি

Fighting while buying a saree
Fighting while buying a saree

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বাংলায় চৈত্র সেল শেষ হয়েছে। সেই সেলের প্রভাব ভারতের অন্যান্য জায়গাতেও দেখা গেছে। দেখা গেছে বেঙ্গালুরুতে। 

বেঙ্গালুরুর মালেশ্বরমে একটি দোকানে চলছিল বর্ষ শুরুর সেল। সেখানেই ক্রেতাদের জন্য ছিল মোটা টাকা ছাড়ে মাইসুরু সিল্ক শাড়ি। খবর পেয়ে ভিড় করেছিলেন প্রচুর মহিলা। গোলমাল বাঁধে একটি শাড়ি দু’জন মহিলার পছন্দ হওয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ওই শাড়ি নিয়ে টানাটানি করছেন তাঁরা। শুরু হয় প্রাথমিক গন্ডগোল।

 সেই গন্ডগোলি হাতাহাতিতে রূপান্তরিত হয় মুহূর্তে। ভাইরাল ভিডিও দেখে নাগরিক মহল বিস্মিত। মুহূর্তে সেই দ্বন্দ্ব বিধ্বংসী আকার ধারণ করে। চুলোচুলি বেঁধে যায় দু’জনের মধ্যে। চলতে থাকে এলোপাথাড়ি কিল, চড়, ঘুষি। আরও আশ্চর্যের হল দুই মহিলা যখন মারামারি করছেন, তখন উপস্থিত অন্য মহিলারা তা থামাতে যাননি। বরং নিজের শাড়িটির দখল পেতে মরিয়া ছিলেন তাঁরা। শেষ পর্যন্ত অবশ্য শান্তি ফেরে। বন্ধ হয় হাতাহাতি।

নাগরিক মহলের অজস্র মন্তব্যে ভরে উঠেছে ওই ভিডিও। এক নেটিজেনের কটাক্ষ করেছেন, “ওই মহিলাদের আচরণ আমার পছন্দ হয়েছে, দুই মহিলার মারপিটের ভিতরেও নির্দ্বিধায় কেনাকাটা চালিয়ে গেছেন।” এক ব্যক্তির মন্তব্য, “শাড়ি কেবল পোশাক নয়, তা এক আবেগের বিষয়।”

You might also like!