Country

2 years ago

Lucknow-Agra Expressway Accident:লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে উল্টে গেল বাস, কমপক্ষে ৩৪ জন যাত্রী আহত

The bus overturned on the Lucknow-Agra Expressway
The bus overturned on the Lucknow-Agra Expressway

 

লখনউ, ৯ অক্টোবর : উত্তর প্রদেশের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে যাত্রীবোঝাই বাস উল্টে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি। আহত হয়েছেন ওই বাসে থাকা ৩৪ জন যাত্রী। রবিবার গভীর রাত ১.৩০ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের সবাইকে ফতেহাবাদের কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, রবিবার রাত ৯.৩০ মিনিট নাগাদ যাত্রীদের নিয়ে নয়ডা থেকে বারাণসীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল বেসরকারি বাসটি। গভীর রাত ১.৩০ মিনিট নাগাদ বাসটি আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের মাইলস্টোন ৩০-র কাছে পৌঁছেছিল। এখানে পৌঁছতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। পুলিশ মনে করছে, বাসের চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, তাই দুর্ঘটনাটি ঘটেছে।


You might also like!