Country

2 years ago

PM Modi: প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া উপহার বিক্রয় করে দেশের সেবা! ১৫০ কোটি ‘দান’ মোদির

As the Prime Minister, the country's service by selling gifts! 150 crore 'donation' of Modi
As the Prime Minister, the country's service by selling gifts! 150 crore 'donation' of Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কদিন আগে দল বিজেপির তহবিলে ২০০০ টাকা দান করেছিলেন। এইসঙ্গে দলীয় নেতা-কর্মী-সহ সর্বসাধারণকে ‘পার্টি ফান্ডে’ সাধ্য মতো অর্থ দান করতে উৎসাহ দিয়েছিলেন। এবার দেশের সেবায় দেড়শো কোটি টাকা ‘দান’ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)! আদতে প্রধানমন্ত্রী হিসাবে পাওয়া দেশ-বিদেশের উপহার সামগ্রী নিলামে বিক্রি করে দেড়শো কোটি টাকা উঠেছে। ওই অর্থ গঙ্গা শোধন প্রকল্পে ব্যয় করা হবে, জানিয়েছে ভারত সরকার। লোকসভা ভোটের প্রচারমঞ্চে সেই ঘটনাকে বিরোধীদের বিরুদ্ধে হাতিয়ার করলেন মোদি।

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে উপহার পাওয়া সামগ্রী বিক্রি করে যে ১৫০ কোটি আয় হয়েছে, সেই টাকা যে কেন্দ্রের গঙ্গা শোধন প্রকল্পে ব্যয় করা হবে, সে কথা নিজেই সম্প্রতি জানিয়েছেন মোদি। তেলেঙ্গানা সফরে রাজ্যের কংগ্রেসি মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি প্রধানমন্ত্রীকে সোলার তৈরি একটি দামি উপহার দিয়েছেন। পরে বিজেপির সভায় উপহারের প্রসঙ্গ টেনে মোদি তাঁর উদারতা ও দানের অভ্যাসের কথা তুলে ধরেন। তিনি জানান, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন উপহার নিলাম করে পাওয়া অর্থ গরিব ছাত্রদের পড়াশুনোর খরচে ব্যয় করতেন। এবার গঙ্গা শোধন প্রকল্পে দান করেছেন।

যদিও মোদি প্রথম নন, ভারতের অতীতের রাষ্ট্রপ্রধানরাও একই কাজ করেছেন। কারণ এটাই দেশের প্রচলিত ব্যবস্থা। প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীরা সরকারি অনুষ্ঠান বা রাষ্ট্রীয় সফরে গিয়ে যে উপহার সামগ্রী পান, সেগুলি সরকারের তোষাখানায় জমা করে দেওয়াই নিয়ম। বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ‘মোদির পরিবার’ সংক্রান্ত কটাক্ষের জবাবে প্রচলিত সেই ব্যবস্থাকেই হাতিয়ার করলেন মোদি।

কদিন আগে বর্ষীয়ান আরজেডি নেতা মোদিকে নিশানা করে বলেছিলেন, ‘আপনি কথায় কথায় বিরোধী নেতাদের পরিবারতন্ত্র নিযে গালমন্দ করেন। রাজনৈতিক পরিবারের ছেলেমেয়েদের রাজনীতিতে আসা কি অন্যায়? আপনার সন্তান না থাকলে আমরা কী করব।’ ওই ভাষণেই ‘মোদি হিন্দু নয়’ বলেও দাবি করেছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। পালটা প্রধানমন্ত্রী জবাব ছিল, দেশের ১৪০ কোটি নাগরিক তাঁর পরিবারের সদস্য। সেই সঙ্গে দেশসেবার উদাহরণ হিসেবে সরকারি তোষাখানায় জমা হওয়া উপহার সামগ্রী বিক্রি করে অর্জিত অর্থ দানের বিষয়টিও তুলে ধরেন।

উল্লেখ্য, তোষাখানা দুর্নীতির মামলাতেই বর্তমানে জেল খাটছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাক তদন্তকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালীন রাষ্ট্রীয় সফরে গিয়ে পাওয়া উপহার সামগ্রী তোষাখানায় জমা না করে নিলামে বিক্রি করে বিপুল অর্থ রোজগার করেছেন ইমরান।

You might also like!