Country

2 years ago

Narendra Modi:তৃণমূল স্তরের নেতা হিসেবে ডঃ বীরেন্দ্র কুমার সমাজের বঞ্চিত মানুষদের জন্য প্রভূত কাজ করেছেন : প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি  : তৃণমূল স্তরের নেতা হিসেবে ডঃ বীরেন্দ্র কুমার সমাজের বঞ্চিত মানুষদের জন্য প্রভূত কাজ করেছেন, কেন্দ্রীয় মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমারকে তাঁর জন্মদিনে অভিনন্দন জানিয়ে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমারকে জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী তাঁর এক্স হ্যান্ডেলে অভিনন্দন বার্তা শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক্স পোস্টে লিখেছেন, "কেন্দ্রীয় মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার জিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। তৃণমূল স্তরের নেতা হিসেবে তিনি সমাজের বঞ্চিত মানুষদের জন্য প্রভূত কাজ করেছেন। তিনি সামাজিক ক্ষমতায়ন এবং দরিদ্রদের জীবন পরিবর্তনের জন্য অনেক প্রচেষ্টা করছেন। তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি।"


You might also like!