
নয়াদিল্লি, ১২ জানুয়ারি : ডোকলামের পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখা হচ্ছে বলে জানালেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। তিনি জানিয়েছেন, পর্যবেক্ষণে রয়েছে ডোকলামের সমস্ত কার্যকলাপ। সেনা দিবসের প্রাক্কালে নতুন দিল্লিতে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলে সেনাপ্রধান জেলারেল মনোজ পান্ডে বলেছেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা যেকোনো রকম পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত।
তিনি আরও জানান, "আমরা পরিস্থিতির (ডোকলামে) দিকে নিবিড় নজর রাখছি এবং সেখানে যে সমস্ত কার্যকলাপ চলছে তার উপর নজর রাখছি।" সেনাপ্রধান এদিন আরও জানিয়েছেন, "ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারিতে মহিলা অফিসারদের কমিশন করা হবে। আমরা সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি এবং আমরা আশা করছি তা গৃহীত হবে।"
