Breaking News
 
Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা West Bengal Education Department : শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের উদ্যোগ, শিক্ষাদপ্তরের কাছে সাহায্যের আবেদন বিধায়ক শংকরের Agnimitra Paul : ইমাম-মোয়াজ্জেম-পুরোহিত ভাতা বন্ধের ইঙ্গিত? ধর্মভিত্তিক প্রকল্পে বড় সিদ্ধান্ত এ মাসেই কার্যকর

 

Country

1 year ago

Ashwini Vaishnav:এক দেশ, এক নির্বাচন সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির সুপারিশ অনুমোদন : অশ্বিনী বৈষ্ণব

Ashwini Vaishnav
Ashwini Vaishnav

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- এক দেশ, এক নির্বাচন সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির সুপারিশ অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।  এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 'এক দেশ, এক নির্বাচন' প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, "বিপুল সংখ্যক রাজনৈতিক দল আসলে এক দেশ, এক নির্বাচন উদ্যোগকে সমর্থন করেছে৷ আমাদের সরকার দীর্ঘমেয়াদে গণতন্ত্র এবং দেশকে প্রভাবিত করে এমন বিষয়গুলির বিষয়ে ঐকমত্য তৈরিতে বিশ্বাসী। এটি এমন একটি বিষয়, যা আমাদের জাতিকে শক্তিশালী করবে।"

'এক দেশ, এক নির্বাচন' প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, "আমরা সহমত না। এক দেশ, এক নির্বাচন গণতন্ত্রে কাজ করতে পারে না। আমরা যদি আমাদের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে চাই, তাহলে যখনই প্রয়োজন তখন নির্বাচন হওয়া দরকার।" কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল বলেছেন, "এটা এদেশে মোটেও বাস্তবসম্মত নয়। তাঁরা বর্তমান বিষয়গুলি থেকে দৃষ্টি সরাতে চায়।”

You might also like!