Breaking News
 
TMC Candidate List: বিজেপির ১৪৪-এর জবাবে মমতার ২৯১! হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে প্রার্থী তালিকায় বড় সারপ্রাইজ তৃণমূলের Darjeeling: বিজেপিকে রুখতে পাহাড়ে ‘মোর্চা’র হাত ধরল ঘাসফুল! বিধানসভা ভোটের আগে পাহাড়ের রাজনীতিতে নতুন মোড় West Bengal Assembly Election:শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে ‘ওয়ান টু ওয়ান’ নজরদারি! বাংলার প্রতিটি আসনে আলাদা চোখ রাখছে নির্বাচন ভবন Assembly Election 2026: বিধানসভা নির্বাচনের আগে পুলিশ প্রশাসনে বড় রদবদল,কমিশনের পদক্ষেপে রাজ্য প্রশাসনে চাঞ্চল্য Mamata Banerjee: নির্বাচনের আগে রাজ্য–কমিশন দ্বন্দ্ব, মমতার ‘অল দ্য বেস্ট’ চিঠি ঘিরে চাঞ্চল্য Bengal Election 2026: নন্দীগ্রামে বড় চমক, শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র করের ‘ঘর ওয়াপসি’ তৃণমূলে

 

Country

3 years ago

Appallo got cleanchit from investigation : জয়ললিতার চিকিৎসায় ভুল ছিল না, অ্যাপলোকে ক্লিনচিট এইমস-এর

Appallo got cleanchit from investigation
Appallo got cleanchit from investigation

 

চেন্নাই, ২১ আগস্ট : তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার চিকিৎসায় চেন্নাইয়ের অ্যাপলো হাসপাতালের কোনও ভুল ছিল না। সঠিক পথেই সেখানে হয়েছিল চিকিৎসা। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত এইমস-র চিকিৎসকদের নিয়ে গঠিত কমিটির ক্লিনচিট পেল অ্যাপলো। ৫ ডিসেম্বর, ২০১৬ সালে মারা যান জয়ললিতা। তার পরের বছরই মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি অরুমুগাস্বামীর অধীনে এডিএমকে একটি তদন্ত কমিশন গঠন করে। সেই কমিশন রিপোর্টও দিয়েছে। তার পরই আইনমন্ত্রী দাবি করেন, সেই রিপোর্টে স্পষ্ট, জয়ললিতার চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে চেন্নাইয়ের অ্যাপলো হাসপাতাল (এই হাসপাতালেই জয়ললিতা চিকিৎসাধীন ছিলেন)-র সঙ্গে শশিকলার একটা গোপন চুক্তি ছিল। এর পর ২০২১ সালের নভেম্বরে এইমস-র চিকিৎসকদের নিয়ে একটি কমিটি করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই মাসের চার তারিখ এইমস তার রিপোর্ট দেয়। তাতেই ক্লিনচিট দেওয়া হয় চেন্নাই অ্যাপলো-কে।

You might also like!