Country

3 years ago

Anurag Thakur : মিথ্যা কথা বলার ও ভারতকে অপমান করার অভ্যাস রয়েছে রাহুল গান্ধীর : অনুরাগ ঠাকুর

Anurag Singh Thakur-Rahul Gandhi
Anurag Singh Thakur-Rahul Gandhi

 

নয়াদিল্লি, ৩ মার্চ : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। বললেন, রাহুল আবারও বিদেশের মাটিতে হৈচৈ শুরু করেছেন, পেগাসাস তাঁর মনে রয়েছে। অনুরাগ আরও বলেন, মিথ্যা কথা বলার ও ভারতকে অপমান করার অভ্যাস রয়েছে রাহুল গান্ধীর। প্রসঙ্গত, লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সামনে বক্তব্য রাখার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন রাহুল। পেগাসাস নিয়েও মন্তব্য করেছেন রাহুল।

এরই প্রেক্ষিতে রাহুলকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। অনুরাগ শুক্রবার এক সাংবাদিক বৈঠকে বলেছেন, রাহুল গান্ধী আবারও বিদেশের মাটিতে হৈচৈয়ের কাজ করছেন। পেগাসাস তাঁর মনে আছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সমগ্র বিশ্বে ভারতের প্রতি শ্রদ্ধা বেড়েছে এবং বড় বড় নেতারা তা বলছেন। রাহুল গান্ধীর শোনা উচিত ইতালির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে যা বলেছেন। অনুরাগ আরও বলেছেন, রাহুল গান্ধীর মিথ্যা কথা বলা এবং ভারতকে অপমান করার অভ্যাস রয়েছে। স্বাভাবিকভাবেই কংগ্রেসের এজেন্ডা নিয়ে প্রশ্ন উঠেছে।


You might also like!