বায়ুদূষণে দিল্লীবাসী হচ্ছেন অসুস্থ, এবার অ্যান্টি স্মগ গান ব্যবহার রাজধানীতে

Anti smog gun used in national capital
Anti smog gun used in national capital

 

নয়াদিল্লি, ৫ নভেম্বর : দিল্লির বাতাসে এখন শুধুই বিষ! পাল্লা দিয়ে বাড়ছে দূষণের মাত্রা। পরিস্থিতি এতটাই ‘ভয়াবহ’ যে, শ্বাস নেওয়াই দায়! বায়ুদূষণের দাপাদাপিতে দিল্লির অনেক বাসিন্দাই অসুস্থ বোধ করছেন। অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন বলে দাবি করেছেন। আবার কারও চোখজ্বালা ভাব রয়েছে। কারও কাশি-হাঁচি থামছেই না। এই পরিস্থিতিতে দিল্লির বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় ক্রমশ বাড়ছে। দূষণ রুখতে দিল্লিতে এবার নামল অ্যান্টি স্মগ গান। শনিবার সকাল থেকে দিল্লির বিভিন্ন এলাকায় অ্যান্টি স্মগ গানের সাহায্যে দূষণ কমানোর চেষ্টা করা হয়। দিল্লির কুতুব মিনার এলাকায় এদিন সকালে অ্যান্টি স্মগ গানের সাহায্যে দূষণ কমানোর চেষ্টা করা হয়। একই ছবি দেখা যায়, সরাই কালে খান-সহ দিল্লির বিভিন্ন এলাকায়। এদিকে, দূষণের জেরে দিল্লিতে অধিকাংশ মানুষ অসুস্থ বোধ করছেন। সে কারণে বাড়ির বাইরে না যাওয়ারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বিশেষত সকালের দিকে বাড়ির বাইরে না বেরোনই ভাল বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরাও। সেই সঙ্গে রোজ বেশি করে শাকসবজি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…