Country

1 year ago

Terrorist attack at JK: ভূস্বর্গে ফের সন্ত্রাসবাদী হামলা, উপত্যকায় নিকেশ এক জঙ্গি

Terrorist attack at JK (File Picture)
Terrorist attack at JK (File Picture)

 

শ্রীনগর, ১২ জুন: ফের অশান্ত জম্মু ও কাশ্মীর। রিয়াসির হামলার রেশ না কাটতেই ফের উপত্যকায় সন্ত্রাসবাদী হামলা চালাল জঙ্গিরা। এবার কাঠুয়ায় গ্রামে ঢুকে গুলি চালাল জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। মঙ্গলবার রাতে এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার হামলা চলে কাঠুয়া জেলায়। সেখানে হিরানগর সেক্টরের সাইদা গ্রামে হামলা চালায় জঙ্গিরা। যে বাড়িতে হামলা চালায় জঙ্গিরা, সেই বাড়ির মালিকই নিরাপত্তা বাহিনীকে খবর দেন। ঘটনাস্থল ঘিরে ফেলে বাহিনী। জঙ্গি দমন অভিযানে পুলিশ ও প্যারামিলিটারিও যোগ দেয়। গুলির লড়াইয়ে মঙ্গলবার রাতে এক জঙ্গি নিকেশ হয়েছে বলে জানা গিয়েছে।

You might also like!