Country

3 years ago

Covid-19 Virus:দেশে আরও ৮৩২ জন নতুন করে করোনা আক্রান্ত

covid19
covid19

 

নয়াদিল্লি, ২৬ মার্চ : দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। নতুন করে প্রায় প্রতি দিনই কয়েকশো মানুষ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। করোনায় মৃত্যুও হচ্ছে কারও কারও। এই পরিস্থিতিতে হাসপাতালগুলিতে অতিমারির প্রস্তুতি যাচাই করতে মহড়ার আয়োজন করা হচ্ছে।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে করোনা রোগীর সংখ্যা ৯ হাজার ৪৩৩। সংক্রমণের সংখ্যা অবশ্য শনিবারের চেয়ে কিছুটা কম। শনিবার এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গিয়েছিল। এক দিনে সংক্রমিত হয়েছিলেন ১ হাজার ৫৯০ জন।

আগামী মাসে ১০ এবং ১১ এপ্রিল হাসপাতালগুলির মহড়ার দিন নির্দিষ্ট হয়েছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর ডিরেক্টর রাজীব বহলের তরফে একটি যুগ্ম নির্দেশিকা জারি করে রাজ্যগুলিকে কোভিডের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সেখানেই হাসপাতালে হাসপাতালে মহড়া আয়োজনের কথাও জানানো হয়।


You might also like!