
তিরুপতি, ২০ সেপ্টেম্বর : বন দফতরের কর্মীরা বুধবার আরও একটি চিতাবাঘ ধরেছে। অন্ধ্রপ্রদেশের তিরুমালার লর্ড নরসিমা স্বামী মন্দিরের কাছ থেকে এই চিতাবাঘটি ধরে বন দফতরের কর্মীরা। ‘অপারেশন লেপার্ড’ কর্মসূচি হাতে নেওয়ার পর বনদফতর এটি নিয়ে ৬টি চিতাবাঘকে ধরলো। বন দফতর সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
তিরুমালা তিরুপতি ডিভাসস্থানমসের চেয়ারম্যান ভুমানা কারুনাকারা রেড্ডি বুধবার জানিয়েছেন, টিটিডি এবং বনদফতরের কর্মীরা নরসিমা স্বামী মন্দিরের ভক্তদের সবসময় নিরাপত্তার জন্য ব্যস্ত রয়েছেন।
পূর্ণ বয়স্ক চিতাবাঘটি নরসিমা মন্দির এলাকায় যে ফাঁদ পাতা হয়েছিল সেখানে ধরা পড়ে। এই এলাকাতেই গতমাসে ৬ বছরের একটি শিশুকন্যা অকালে প্রাণ হারিয়েছিলেন। ৬টি চিতাবাঘকে ফরেন্সিক পরীক্ষার জন্য তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বরা চিড়িয়াখানা পার্কে পাঠানোর চেষ্টা চলছে। বন দফতর জানিয়েছে, যতদিন না পর্যন্ত শেষ চিতাবাঘটিকে ধরা যায় ততদিন পর্যন্ত ‘অপারেশন লেপার্ড’ কর্মসূচি চলবে।
