Country

2 years ago

Road Accident in Andhra Pradesh : অন্ধ্রপ্রদেশের অনন্তপুরামু জেলায় বাস-ট্রাক্টরের সংঘর্ষে মৃত ৪

Road Accident (Symbolic Picture )
Road Accident (Symbolic Picture )

 

অনন্তপুরামু, ২৩ ডিসেম্বর : অন্ধ্রপ্রদেশের অনন্তপুরামু জেলায় বাস-ট্রাক্টরের সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরামু জেলার কাল্লুর গ্রামের কাছে জাতীয় সড়ক ৪৪-এ চাল ও আটার বস্তা বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে একটি বাসের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।

পুলিশ সাব ইন্সপেক্টর সাগর জানিয়েছেন, শনিবার সকালে একটি বাস ও ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মৃতদেহ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতরা অনন্তপুরামু জেলার গুটি মণ্ডলের বাসিন্দা বলে জানা গিয়েছে। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে বাসের সামনের অংশ পুরোপুরি ভেঙে পড়ে এবং চাল ও আটার বস্তা রাস্তায় ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


You might also like!