Country

2 years ago

Earthquake felt in Andaman: আন্দামান দ্বীপপুঞ্জ কেঁপে উঠল ভূমিকম্পে, তীব্রতা ৪.১

Earthquake felt in Andaman
Earthquake felt in Andaman

 

পোর্টব্লেয়ার, ১০ জানুয়ারি: আবারও ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান দ্বীপপুঞ্জ। বুধবার সকাল ৭.৫৩ মিনিট নাগাদ ৪.১ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান দ্বীপপুঞ্জে। ক্যাম্পবেল বে থেকে ৬৩৫ কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমলোজি জানিয়েছে, বুধবার সকাল ৭.৫৩ মিনিট নাগাদ ৪.১ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান দ্বীপপুঞ্জে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরতায়, ১২.৬৬ অক্ষাংশ এবং ৯৩.০২ দ্রাঘিমাংশ। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।


You might also like!