
রাঁচি, ৯ মার্চ : রাঁচিতে একটি আবাসনে আগুন লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও এক বৃদ্ধা। শনিবার সকালে রাঁচির চুটিয়া থানা এলাকার সিরাম টলিতে অবস্থিত পার্ল নামক একটি আবাসনের দ্বিতীয় তলায় বিধ্বংসী আগুন লাগে। এই আগুনে পুড়ে আবাসনের মালিক জুলতান সুরিন (৭৫) -এর মৃত্যু হয়। মৃত ব্যক্তির দিদি জোলেন হোরো (৮০) গুরুতরভাবে আহত হয়।
যদিও এখনও পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। দমকল বিভাগের ২ জন কর্মী রাজেশ কুমার ও অবিনাশ কুমার আগুন থেকে মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। সেইসঙ্গে আগুনও নেভানোর কাজ করেন দমকল কর্মীরা। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আগুনে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ১ জন বৃদ্ধা মহিলা গুরুতর আহত হয়েছেন। আগুন নেভানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
