
কৌশাম্বী, ৭ এপ্রিল : কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। শুক্রবার উত্তর প্রদেশের কৌশাম্বীর জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তাঁরা (কংগ্রেস) বলছে গণতন্ত্র হুমকির সম্মুখীন। কিন্তু, আমি বলছি একটি পরিবারের বংশপরম্পরা এবং স্বৈরাচারের ধারণা বিপদের মধ্যে রয়েছে। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার পর সংসদে কালো পোশাক পড়েছিলেন কংগ্রেস সাংসদরা, এরও প্রতিবাদ করেছেন অমিত শাহ।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে এদিন কৌশাম্বী জেলায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ এদিন কৌশাম্বী উৎসবের উদ্বোধন করবেন এবং এখানে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ভারত সরকার ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে, যেখানে পাকিস্তানের মানুষ খাবারের জন্য লড়াই করছে...বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে।
