Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Amit Shah : মাকে হারানোর বেদনা নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা : অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক শোকবার্তায় অমিত শাহ জানিয়েছেন, মা একজন মানুষের জীবনের প্রথম বন্ধু এবং গুরু, মাকে হারানোর বেদনা নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা। শুক্রবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ আহমেদাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী।

অমিত শাহ এদিন টুইট করে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের মৃত্যুর সংবাদ শুনে ব্যথিত। পরিবারকে লালনপালনের জন্য হীরাবা যে সংগ্রামের মুখোমুখি হয়েছিলেন তা সকলের জন্য আদর্শ। তাঁর ত্যাগী তপস্বী জীবন আমাদের স্মৃতিতে চিরকাল থাকবে। এই শোকের মুহুর্তে প্রধানমন্ত্রী মোদী ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে গোটা দেশ। ওম শান্তি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…