
নয়াদিল্লি, ১২ জানুয়ারি : উত্তরাখণ্ডের যোশীমঠের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার দিল্লিতে এই উচ্চপর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যোশীমঠের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি, আর কে সিং, ভূপেন্দ্র যাদব ও গজেন্দ্র সিং শেখাওয়াত।
এদিকে, যোশীমঠের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবারই শীর্ষ জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। যোশীমঠে গিয়ে গো-পূজন করেন তিনি, পাশাপাশি পুনর্বাসন প্যাকেজও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী ধামি এদিন সেনাবাহিনী, আইটিবিপি, এনডিআরএফ এবং ভূমিধসের তদন্তে নিযুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞানী, জেলা প্রশাসন, পুলিশ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেছেন। জনগণের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে বলেছেন মুখ্যমন্ত্রী ধামি।
