Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Country

3 years ago

Amarnath Yatra 2022 : খারাপ আবহাওয়া, বালতাল ও পহেলগাম রুট থেকে স্থগিত অমরনাথ যাত্রা

Amarnath Yatra temporarily stopped
Amarnath Yatra temporarily stopped

 

জম্মু, ১ আগস্ট : অমরনাথ যাত্রার পথে ফের বাধা হয়ে দাঁড়াল খারাপ আবহাওয়া। খারাপ আবহাওয়ার কারণে ফের স্থগিত করা হয়েছে অমরনাথ যাত্রা। সোমবার পহেলগাম ও বালতাল রুটে শ্রী অমরনাথ জি যাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। কাশ্মীর উপত্যকায় এখন বৃষ্টি চলছে। কোথাও কোথাও বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারণেই সোমবার সাময়িকের জন্য স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অমরনাথ তীর্থযাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এদিন অমরনাথ যাত্রা সাময়িকের জন্য স্থগিত রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলেই পুনরায় অমরনাথ যাত্রায় অনুমতি দেওয়া হবে।

এদিকে, আগামী ২৪ ঘন্টায় জম্মু-কাশ্মীরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে আকাশ মূলত মেঘলা থাকবে। জোজিলা পাসের কাছে ভূমিধসের কারণে এদিন শৃঙ্গ-লেহ হাইওয়েতে যানবাহন চলাচল বন্ধ ছিল।


You might also like!