Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Amarnath Yatra: আবহাওয়ার উন্নতি হতেই ফের শুরু অমরনাথ যাত্রা, খুশি পুণ্যার্থীরা

Amarnath Yatra resumes after six-day weather halt
Amarnath Yatra resumes after six-day weather halt

 

জম্মু, ২৫ জুলাই : টানা ৬ দিন স্থগিত থাকার পর শ্রী অমরনাথ যাত্রা শনিবার পুনরায় শুরু হয়েছে। ভারী বৃষ্টিপাত ও খারাপ আবহাওয়ার জন্য গত ১৯ জুলাই এই বার্ষিক তীর্থযাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। শনিবার ভোরে জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের একটি নতুন দল রওনা হয়।

জম্মুর ভগবতী নগর জয়েন্ট পুলিশ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, শনিবার ভোর ২.৪২ মিনিট নাগাদ ২২৩টি গাড়ির কনভয়ে ৬,২৬৯ জন তীর্থযাত্রী বালতাল রুটের উদ্দেশ্যে বেস ক্যাম্প থেকে রওনা হন। এই দলে ছিলেন ৪,৭২০ জন পুরুষ, ১,৪৫৮ জন মহিলা, ২৫ জন শিশু, ৫৪ জন সাধু এবং ১২ জন সাধ্বী। পুনরায় অমরনাথ যাত্রা শুরু হওয়ায় পুণ্যার্থীদের মুখে হাসি ফুটেছে।

You might also like!