
জম্মু, ২ মার্চ: জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের একাধিক স্থানে ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়ল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক। অবিরাম বৃষ্টির জন্য একাধিক ভূমিধসের কারণে শনিবার অবরুদ্ধ রাখা হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। বানিহাল এবং রামবান সেক্টরের মধ্যে অবিরাম বৃষ্টির কারণে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে, তাই জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ রাখা হয়েছে।
শনিবার সকাল থেকে কোনও যানবাহনকেই যাতায়াতের অনুমতি দেওয়া হয়নি। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কের উভয় দিকে দাঁড়িয়ে পড়েছে অসংখ্য গাড়ি। এদিকে, শনিবারই জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে একটি তেলের ট্যাঙ্কার, উধমপুরের এই দুর্ঘটনায় মৃত্যু হয় ওই তেলের ট্যাঙ্কারের চালকের। খারাপ আবহাওয়ার কারণে শনিবার রাজৌরি জেলায় সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে।
