
বেঙ্গালুরু, ১৯ মে : শনিবার রাতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে আগুন লাগে। জরুরি অবতরণ করিয়ে বিমান থেকে বের করে আনা হয় মোট ১৮৫ জনকে।
জানা গেছে, শনিবার রাত ১১টা ১২ মিনিট নাগাদ বেঙ্গালুরু থেকে কোচিগামী একটি বিমানের ইঞ্জিনে আগুন লাগে। বিমানটিকে বেঙ্গালুরু বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। জানা গিয়েছে, অবতরণের সাথে সাথেই আগুন নিভিয়ে ফেলা হয়। বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র জানিয়েছেন, ১৭৯ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্যকে বিমান থেকে সফলভাবে বের করে আনা হয়েছে। কেন এমন ঘটনা ঘটলো খতিয়ে দেখা হচ্ছে।
