একধাক্কায় দূষণ বাড়ল অনেকটাই, ধোঁয়াশায় ঢাকল গোটা একটা শহর

Air Poluttion of Delhi
Air Poluttion of Delhi

 

নয়াদিল্লি, ১ নভেম্বর : দূষণ-মুক্ত হচ্ছেই না রাজধানী দিল্লি। দীপাবলির আগে থেকেই শুরু, তারপর থেকে মঙ্গলবার পর্যন্ত ধোঁয়াশা কাটল না দিল্লির আকাশ ও বাতাস থেকে। মঙ্গলবার ভোরেও দূষিত ছিল রাজধানী দিল্লি। ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ে যায় রাজধানীর রাজপথ। এদিন সকালে দিল্লির বাতাসে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৮৫, যা খুবই খারাপ।

বিগত কয়েকদিন ধরেই দিল্লির বাতাসে ধূলিকণা বাড়ছে, এদিন সকালেও ঘন ধোঁয়াশা ছিল দিল্লির বায়ুমণ্ডলে। ইন্ডিয়া গেট থেকে রাজঘাট, চাঁদনি চক থেকে কুতুব মিনার-দিল্লির সর্বত্রই এদিন ছিল ধোঁয়াশার চাদরে ঢাকা। দৃশ্যমানতা কমে যাওয়ায় ভোরের দিকে শ্লথ গতিতে চলাচল করেছে যানবাহন। দিল্লি-এনসিআর-এও এদিন বাতাস ছিল ভীষণ খারাপ। উত্তর প্রদেশের নয়ডাতে এদিন সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪৪৪, দিল্লির ধিরপুরে ৫৯৪ ও হরিয়ানার গুরুগ্রামে ৩৯১।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…