Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

Air India Flight: আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান ওড়ার মুখে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বাতিল

Air India Flight
Air India Flight

 

আহমেদাবাদ, ১৭ জুন : মঙ্গলবার আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানে টেক অফের ঠিক আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল এয়ার ইন্ডিয়ার বিমানে। যার ফলে বাতিল করে দেওয়া হয়েছে বিমানটি। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার দগদগে ঘা এখনও শুকোয়নি। তার মধ্যেই ফের ভয় ধরাচ্ছে এয়ার ইন্ডিয়ার একাধিক বিমান। গত রবিবার উত্তরপ্রদেশের হিন্দন বিমানবন্দর থেকে কলকাতাগামী একটি বিমানে যান্ত্রিক গোলোযোগ ধরা পড়ে। শঙ্কিত যাত্রীদের বেশ কিছুক্ষণ রানওয়েতেই অপেক্ষা করেন। শেষ পর্যন্ত অবশ্য সমস্যা মিটিয়ে আকাশপথে নিরাপদে যাত্রা করে ওই বিমান। মঙ্গলবারের লন্ডনগামী বিমানের ব্যাপারে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের রিফান্ড দেওয়া হবে। তবে পর পর এমন ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

You might also like!