Breaking News

 

Country

3 years ago

Anubrata Mandal Again in Jail : গরু পাচার মামলায় ফের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল

Anubrata Mondal
Anubrata Mondal

 

নয়াদিল্লি, ১৭ এপ্রিল : আপাতত তিহাড় জেলেই থাকতে হবে গরু পাচার মামলায় ধৃত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। আগামী ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লিতে সিবিআইয়ের বিশেষ আদালত। অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও থাকতে হবে জেলে। আগামী ১ মে মামলার পরবর্তী শুনানি।

সোমবার হুইল চেয়ারে বসে আদালতে পৌঁছন অনুব্রত মণ্ডল। তাঁর পরনে ছিল সাদা রংয়ের টি-শার্ট। জেল হেফাজতের মেয়াদবৃদ্ধির পর আদালত থেকে হতাশ মুখে বেরন তৃণমূল নেতা। তিনি জানান, “শরীর ভাল নেই”। এদিন বিচারককেও একই কথা জানান অনুব্রত আইনজীবী। জেল থেকে অনুব্রতর মেডিক্যাল ফাইল আদালতে নিয়ে আসার নির্দেশ দেন বিচারক।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে গরু পাচার মামলায় বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। গ্রেফতারির পরই আধিকারিকরা পাহাড় প্রমাণ সম্পত্তির খোঁজ পান। বিপুল সম্পত্তির উৎসের খোঁজে নামে ইডি। সেই অনুযায়ী তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হয়। আসানসোল বিশেষ সংশোধনাগারের পর বর্তমানে অনুব্রতর ঠিকানা তিহাড় জেল। সেখানেই আরও ১৪ দিন থাকতে হবে তাঁকে।


You might also like!