Breaking News
 
Rafale fighter jet :চীনা ‘স্টেলথ’ বিমানে পাকিস্তানকে সাহায্য? পাল্টা পদক্ষেপে রাফালে কেনার পরিকল্পনা ভারতের Suvendu Adhikari in Janatar Darbar: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চাঞ্চল্য, জনতার দরবারে শুভেন্দুর কাছে দ্বারস্থ বৃদ্ধ KMC Notice: অবৈধ নির্মাণে রাশ টানতে অ্যাকশন, রাজু নস্করের ২ বহুতলে নোটিস,প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য CM Suvendu Adhikari: রোগী সুরক্ষায় অ্যাকশন মোডে সরকার, হাসপাতাল কর্মীদের জন্য বিশেষ আই-কার্ড Rahul Gandhi :‘দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা’, রাহুলকে তোপ গেরুয়া শিবিরের

 

Country

3 years ago

Snowfall in Himachal : নতুন করে তুষারপাত হিমাচলে; মানালির পাহাড় ঢাকল বরফে, কাশ্মীরের আবহাওয়াও মনোরম

( File Picture )  Snowfall in Himachal
( File Picture ) Snowfall in Himachal

 

শিমলা, ১৯ এপ্রিল  : নতুন করে আবারও তুষারপাত হল হিমাচল প্রদেশে। বুধবার হিমাচল প্রদেশের মানালিতে রোহতাং টানেলে নতুন করে তুষারপাত হয়, তুষারপাতের সৌজন্যে আবহাওয়া মনোরম হয়ে উঠেছে মানালিতে। মানালির পাহাড় এদিন বরফের চাদরে ঢাকা পড়ে যায়। মানালির পাশাপাশি মনোরম আবহাওয়া ছিল রাজধানী শিমলাতেও।

দেশের বিভিন্ন রাজ্য যখন গরমে পুড়ছে, সেই সময় শীতল আমেজ হিমাচল প্রদেশে। মনোরম আবহাওয়া জম্মু ও কাশ্মীরেও। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শ্রীনগরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস,পহেলগামে ৫.৪ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে ২ ডিগ্রি সেলসিয়াস। লাদাখের কার্গিলে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৩ ডিগ্রি সেলসিয়াস, লেহ-তে ১.৬ ডিগ্রি সেলসিয়াস।

You might also like!