Country

3 years ago

Delhi Corporation : দিল্লি পুরসভায় ফের ধুন্ধুমার, ভেস্তে গেল মেয়র নির্বাচন

Delhi Corporation Election
Delhi Corporation Election

 

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি  : পুরসভা ভোটের প্রায় মাসখানেক পর মঙ্গলবার ফের ধুন্ধুমার কাণ্ডের মধ্য দিয়ে দিল্লির মেয়র নির্বাচন ভেস্তে গেল। এদিন সকাল থেকে আম আদমি পার্টি ও বিজেপির মধ্যে হুলুস্থুল বেধে যায় মেয়র নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু শেষ পর্যন্ত সভা চালান মুশকিল হয়ে গেলে পুরসভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি ঘোষণা করা হয়।

এদিন সকালে ২৫০ সদস্য বিশিষ্ট দিল্লি পুরসভা বসলে প্রথমে লেফটেন্যান্ট গভর্নরের মনোনীত সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়। এতে আম আদমি পার্টির নির্বাচিত কাউন্সিলররা ‘শেম শেম’ বলে স্লোগান দিতে থাকেন। অপরদিকে, বিজেপি ‘জয় শ্রীরাম’ ও ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দিতে শুরু করে।

প্রসঙ্গত, দিল্লির নবনির্বাচিত ২৫০-সদস্যের মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) হাউসের প্রথম সভা ৬ জানুয়ারী মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচন না করেই স্থগিত করা হয়েছিল। এদিন এমসিডি-এর সদর দফতরে ভারী নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল।

You might also like!