
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কিছুদিন আগেই এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝ আকাশে প্রস্রাব কান্ড নিয়ে বেকায়দায় পরেন বেঙ্গালুরুর যুবক শঙ্কর মিশ্র। তার রেশ কাটতে না কাটতেই এবার দিল্লি বিমানবন্দরের মধ্যে প্রকাশ্যে প্রস্রাব করে গ্রেফতার হলেন এক ব্যক্তি। জানা গেছে, গত ৮ই জানুয়ারি দিল্লি বিমানবন্দরে মত্ত অবস্থাতে এক ব্যক্তি ওই ঘটনাটি ঘটান। এমনকী সেইসময় তাঁকে থামাতে গেলে সহযাত্রীদের হুমকিও দেন বলে অভিযোগ।
সুত্র মারফৎ জানা গিয়েছে, জওহর আলি খান নামক ওই ব্যক্তি দিল্লি বিমানবন্দর টার্মিনাল তিন এ ৬ নম্বর গেটের কাছে মদ্যপ অবস্থায় প্রকাশ্যে প্রস্রাব করতে শুরু করেন। পারিপার্শ্বিক সহ যাত্রী, বিমানবন্দর কর্মীরা বাধা দিলে তাদের পাল্টা হুমকি দেন ওই ব্যক্তি। জনসমক্ষে এই ঘটনার জেরে দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে কিন্তু পরে ব্যক্তিগত জামিনে তিনি ছাড়াও পেয়ে যান।
