Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

9 months ago

WEather of Assam : বর্তমান প্রতিকূল পরিস্থিতির জন্য শ্রীভূমি জেলাবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রশাসনের

WEather of Assam
WEather of Assam

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শ্রীভূমির জেলা আয়ুক্ত এক আবেদনযোগে জানিয়েছেন, রাজ্যের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে সমগ্র রাজ্য সহ শ্রীভূমি জেলায়ও আগামী দু-তিন দিন অতি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে জনগণের জীবন ও সম্পত্তির সুরক্ষায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে।

আবেদনে জানানো হয়েছে, মুসলধারে বৃষ্টি হওয়ার জন্য জেলার পাহাড়ি অঞ্চলে ভূমিস্খলনের সম্ভাবনা রয়েছে। তাই জনগণকে সতর্কতা ব্যবস্থা হিসেবে পাহাড় বা টিলা অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণ, মাটি কাটা বা গৃহ নির্মাণ থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া যে কোনও দুর্যোগ সম্বন্ধীয় সহায়তার জন্য জনগণকে জেলা প্রশাসন ও নিজ নিজ সার্কল অফিসে জানাতে অনুরোধ করা হয়েছে।

এতে জরুরিকালীন যোগাযোগের নম্বর যথাক্রমে জেলা দুর্যোগ সহায়তা কেন্দ্র ০৩৮৪৩-২৮০০০০ (টোল ফ্রি ১০৭৭)। পাশাপাশি, সার্কল অফিস শ্রীভূমি ৯৩৬৫৮৬৬৮০৩, সার্কল অফিস বদরপুর ৮৪৮৬১৪৫১১২, পাথারকান্দি সার্কল অফিস ৭০০২১৯৮৩৯৪, সার্কল অফিস নিলামবাজার ৯৪৩৫০২৫৯৮৮ এবং সার্কল অফিস রামকৃষ্ণনগর ৭০০২২১৩৫১৬।


You might also like!