Country

2 years ago

Goutam Adani on Hindenburg report : হিন্ডেনবার্গ রিপোর্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আদানি

Gautam Adani (File Picture )
Gautam Adani (File Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘আদানি এন্টারপ্রাইজে’র বার্ষিক সভায়  গৌতম আদানি দাবি করলেন, হিন্ডেনবার্গ সম্পর্কিত তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে। ভাবমূর্তি নষ্ট করতেই ওই রিপোর্ট পেশ করা হয়েছিল বলে পালটা অভিযোগ করতেও দেখা গেল তাঁকে। প্রসঙ্গত, হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছিল। রাতারাতি ধনীতম ব্যক্তিদের তালিকা থেকে ছিটকে গিয়েছিলেন গৌতম আদানি। 

এদিন আদানিকে বলতে শোনা গিয়েছে, ”ওই রিপোর্টটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত ভুয়ো তথ্য ও মানহানিকর অভিযোগের মিশ্রণ। যার বেশির ভাগটাই ২০০৪ থেকে ২০১৫ সালের মধ্যে। যেগুলি তৎকালীন কর্তৃপক্ষের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছিল। ওই রিপোর্টটি আমাদের ভাবমূর্তি নষ্ট করার ইচ্ছাকৃত ও ক্ষতিকারক প্রচেষ্টা ছিল।”

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে আদানি গ্রুপকে নিয়ে একটি রিপোর্ট পেশ করে হিন্ডেনবার্গ রিসার্চ। ওই রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার বাজারে কারচুপি, অ্যাকাউন্ট ফ্রডের অভিযোগ আনা হয়। যদিও গত মে মাসে আদানি গোষ্ঠীকে ক্লিন চিট দিয়েছিল সুপ্রিম কোর্ট।

You might also like!