
প্রয়াগরাজ, ৬ মার্চ : উত্তর প্রদেশের প্রয়াগরাজে পুলিশের সঙ্গে গুলির লড়াই মৃত্যু হয়েছে উমেশ পাল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত বিজয় ওরফে উসমানের। প্রয়াগরাজের কাউন্ধিয়ারা থানা এলাকায় পুলিশ এবং অভিযুক্ত বিজয় ওরফে উসমানের মধ্যে এনকাউন্টার শুরু হয়। সেই এনকাউন্টারে মৃত্যু হয়েছে উসমানের। সোমবার সকালে প্রয়াগরাজের পুলিশ কমিশনার রমিত শর্মা জানিয়েছেন, প্রয়াগরাজের কাউন্ধিয়ারা থানা এলাকায় পুলিশ ও উসমানের মধ্যে গুলির লড়াই চলে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে উসমানের।
প্রয়াগরাজের নেহেরু হাসপাতালের জরুরি মেডিক্যাল অফিসার ডাঃ বদ্রী বিশাল সিং বলেছেন, "মৃত অবস্থায় আনা হয় রোগী উসমানকে। আমরা পরীক্ষা করার পর মৃত ঘোষণা করা হয় এবং দেহ মর্গে পাঠানো হয়।" এনকাউন্টারে উসমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিজেপি বিধায়ক শলভ মণি ত্রিপাঠী টুইট করেছেন, "ভয়ঙ্কর খুনি উসমান পুলিশের সঙ্গে এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে।"
