Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

Congress Worker Himani Narwal's Murder:হিমানী হত্যা মামলায় গ্রেফতার এক অভিযুক্ত, ধৃতের মৃত্যুদণ্ড চাইল পরিবার

Congress Worker Himani Narwal's Murder
Congress Worker Himani Narwal's Murder

 

রোহতক, ৩ মার্চ : হরিয়ানার রোহতকে মহিলা কংগ্রেস কর্মী হিমানী নারওয়ালকে হত্যা মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ও পরিচয় এখনও প্রকাশ্যে আনেনি হরিয়ানা পুলিশ। শুধু সোমবার সকালে হরিয়ানা পুলিশ জানিয়েছে, মহিলা কংগ্রেস কর্মী হিমানী নারওয়াল হত্যা মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

ধৃত অভিযুক্তের মৃত্যুদণ্ড চাইছে হিমানীর পরিবার। হিমানি নারওয়ালের ভাই যতীন বলেছেন, "একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, মিডিয়ায় অনেক গুজব ছড়ানো হচ্ছে... আমরা বিচার পাব, আমরা এখনও জানি না কে সেই অভিযুক্ত; পুলিশ আমাদের কোনও তথ্য দেয়নি। আমরা অভিযুক্তের মৃত্যুদণ্ড চাই।"

উল্লেখ্য, গত শনিবার সকালে রোহতক জেলার সাম্পলা বাসস্ট্যান্ড ফ্লাইওভারের কাছে একটি স্যুটকেসে ওই তরুণীর দেহ উদ্ধার হয়। তরুণীর হাতে মেহেন্দি লেগেছিল, মনে করা হচ্ছে সম্প্রতি তিনি কোনও অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ২০২৩ সালে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সময় সেই যাত্রায় অংশ নিয়েছিলেন ২২ বছর বয়সী হিমানী।

You might also like!