
পুরী, ৩০ মে: পুরীতে ভগবান জগন্নাথ দেবের চন্দন যাত্রার সময় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনাটি। আতশবাজি ফেটে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন ভক্ত। তাঁদের মধ্যে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। পুরীর জেলাশাসক সিদ্ধার্থ সোয়াইন বলেছেন "আমাদের অগ্রাধিকার হল আহতদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা প্রদান করা। এখনও পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে, এই ঘটনায় ২০ জন আহত হয়েছে।"
পুলিশ সুপার পিনাক মিশ্র বলেছেন, "বাজি ফাটানোর সময় আগুনের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের সবাইকে কটকের এসসিবি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা এবং তারপর আমরা অন্যান্য বিষয় দেখব আমরা।" বুধবার রাতে ভগন্নাথ জগন্নাথদেবের চন্দন যাত্রায় সময় আতশবাজি ফেটে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।
