Country

2 years ago

Manish Sisodia: জেল থেকে আমজনতাকে চিঠি লিখলেন এএপি নেতা মণীশ সিসোদিয়া

AAP leader Manish Sisodia wrote a letter to Amjanta from jail
AAP leader Manish Sisodia wrote a letter to Amjanta from jail

 

নয়াদিল্লি, ৫ এপ্রিল: জেলবন্দি দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র সেকেন্ড ইন কমান্ড মণীশ সিসোদিয়া কারাগার থেকে দিল্লিবাসী ও তাঁর নির্বাচনী কেন্দ্রের ভোটারদের উদ্দেশে খোলা চিঠি লিখলেন। শুক্রবার সেটি প্রকাশ্যে এসেছে।

চিঠিতে কেজরিওয়াল মন্ত্রিসভার প্রাক্তন শিক্ষা ও আবগারি মন্ত্রী মণীশ শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান স্মরণ করিয়ে দিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, ‘খুব শিগগির আমি জেল থেকে বেরিয়ে আসব। এক বছরের বেশি হয়ে গেল আমাকে অন্যায়ভাবে জেলে আটকে রাখা হয়েছে।’

উল্লেখ্য, আম আদমি পার্টিতে কেজরিওয়ালের পরই গুরুত্বপূর্ণ মুখ হিসাবে বিবেচিত হয়ে থাকেন মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিং। আবগারি মামলায় প্রথমে গ্রেফতার হন মণীশ। তিনি দফায় দফায় জামিনের আবেদন করলেও তা মঞ্জুর হয়নি।

You might also like!