
নয়াদিল্লি, ৫ জুলাই : দিল্লির জনকপুরী এলাকায় রাস্তার একটি বড় অংশে বিশালাকার ধস নামল। বুধবার সকালে আচমকাই রাস্তার একটি বড় অংশে ধস নামে। যদিও, এই ঘটনায় কেউ হতাহত হননি। রাস্তায় ধস নামার ফলে ওই অংশটি ঘিরে রেখেছে দিল্লি পুলিশ। ধীর গতিতে ওই এলাকা থেকে চলাচল করে যানবাহন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়, তাঁরা ধস কবলিত রাস্তা দেখতে জড়ো হন।
দিল্লি পুলিশ জানিয়েছে, বুধবার সকালে দিল্লির জনকপুরী এলাকায় রাস্তার একটি বড় অংশে বিশালাকার ধস নামে। এরপরই ওই অংশটি ঘিরে ফেলা হয়। ধীরে গতিতে ওই এলাকা থেকে চলাচল করে গাড়ি। কেন এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হননি।
