Country

2 years ago

Fire Broke Out: উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় আবাসনে ভয়াবহ আগুন

A fire broke out at a residence in Uttar Pradesh's Greater Noida
A fire broke out at a residence in Uttar Pradesh's Greater Noida

 

নয়ডা, ৭ মার্চ: বৃহস্পতিবার উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার একটি আবাসনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। গ্রেটার নয়ডার পশ্চিমে অবস্থিত ২টি ফ্ল্যাটে বৃহস্পতিবার সকালে আগুন লাগে। গ্রেটার নয়ডার পশ্চিমের গৌড় সিটির ২-১৬ নম্বর অ্যাভিনিউয়ের সি-ব্লক থেকে আগুন লাগার খবর দেওয়া হয় দমকলকে। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে সঠিক সময়ে পৌঁছয় দমকল বাহিনী।

জানা গেছে, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকল বিভাগের কর্মীরা জানিয়েছেন, দুটি ফ্ল্যাটে যে আগুন লাগার ঘটনা ঘটেছে সেখানে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।


You might also like!