Country

2 years ago

PM Narendra Modi: আত্মবিশ্বাসী মোদী,১০০ দিন এবং ৫ বছরের কাজের 'রোড ম্যাপ' জমা দিতে বললেন মোদী

PM Narendra Modi
PM Narendra Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  মাস দেড়-দুই পরই রয়েছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। একদিকে যেখানে আসন ভাগাভাগি চূড়ান্ত করতেই হিমশিম খাচ্ছে বিরোধীরা, সেখানেই তৃতীয়বারও ক্ষমতায় আসতে চলেছে এনডিএ (NDA) সরকার- এই বিষয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।মন্ত্রিসভার বৈঠকে তিনি মন্ত্রীদের বলেছেন, আগামী একশো দিন এবং পরবর্তী পাঁচ বছরের কর্ম পরিকল্পনা বা 'রোড ম্যাপ' জমা দিতে।

বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রী মন্ত্রীদের বলেছেন, পরের মন্ত্রিসভায় কে মন্ত্রী হবেন আর কে হবেন না, সেই ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে এখন থেকেই আমাদের পরবর্তী কাজ এগিয়ে রাখুন। 

সাধারণত, নতুন মন্ত্রিসভা গঠনের পর পরের একশো দিন এবং পাঁচ বছরের কাজের রোড ম্যাপ তৈরি করতে বলা হয় মন্ত্রীদের। কিন্তু প্রধানমন্ত্রী মোদী হাঁটলেন নতুন রাস্তায়।

প্রধানমন্ত্রী ফের ৩ অথবা ৪ মার্চ মন্ত্রীদের বৈঠকে ডাকতে পারেন। মার্চের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে। তার আগে বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠকটি সেরে ফেলতে চান 

প্রধানমন্ত্রী কেন পরবর্তী মন্ত্রিসভার কাজ এখন থেকেই শুরু করতে বলেছেন মন্ত্রীদের? রাজনৈতিক মহল মনে করছে, এর পিছনে মোদীর দুটি কৌশল কাজ করছে। এক. তিনি দেখাতে চাইছেন, তাঁর আত্মবিশ্বাস তুঙ্গে। তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরা নিয়ে তাঁর মধ্যে বিন্দুমাত্র সংশয় নেই। দুই. তিনি নিজেকে কর্মযোগী হিসাবেও তুলে ধরতে চাইছেন। প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন, তিনি দিনে মাত্র সাড়ে তিন ঘণ্টা ঘুমান। বাকি সময় কাজের মধ্যে থাকেন। মোদীর এই বক্তব্যে অবশ্য দ্বিমত করার সুযোগ নেই। সরকারি সূত্রের খবর, ২০১৪- র ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকে মোদী একদিনের জন্যও ছুটি নেননি।


You might also like!