Country

2 years ago

Mumbai Costal Road: ৮৪ শতাংশ কাজ সম্পন্ন, ১৯ ফেব্রুয়ারি মুম্বই কোস্টাল রোডের প্রথম পর্যায়ের উদ্বোধন

Mumbai Costal Road (File Picture)
Mumbai Costal Road (File Picture)

 

মুম্বই, ৩ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৯ ফেব্রুয়ারি মুম্বই কোস্টাল রোডের প্রথম পর্যায়ের শুভ উদ্বোধন করবেন। পাশাপাশি ওই দিনই গোরেগাঁও-মুলুন্দ লিঙ্ক রোডের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। ওয়ারলি থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত কোস্টাল রোডের ১০ কিলোমিটার বিস্তৃত চার লেনের দক্ষিণ-মুখী প্রসারণটি প্রধানমন্ত্রীর উদ্বোধনের একদিন পরেই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

১৩,৯৮৩ কোটি টাকা মূল্যে তৈরি কোস্টাল সড়কের কাজ ইতিমধ্যেই ৮৪ শতাংশ সম্পূর্ণ হয়েছে এবং দ্বিতীয় পর্যায়, যা মুম্বইয়ের মালাবার হিল এলাকার প্রিয়দর্শিনী পার্ক থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত টুইন টানেল-সহ একটি ৪-লেনের প্রসারিত অংশ নিয়ে গঠিত, এই তা এই বছরের ১৫ মে-র মধ্যে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

You might also like!