Gangster Lawrence Bishnoi : লরেন্স-কে ৭ দিনের হেফাজতে পেল এনআইএ, প্রামাণ্য নথি জমা দিতে বলল আদালত

Lawrence Bishnoi
Lawrence Bishnoi

 

নয়াদিল্লি, ১৮ এপ্রিল : গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে ৭ দিনের জন্য হেফাজতে পেল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট লরেন্সকে ৭ দিনের এনআইএ-র হেফাজতে পাঠিয়েছে। একইসঙ্গে আদালত জানিয়েছে, হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর প্রামাণ্য নথি জমা দিতে হবে।

গ্যাংস্টার লরেন্সকে মঙ্গলবার কড়া নিরাপত্তা বেষ্টনীতে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে পেশ করা হয়। লরেন্স এই মুহূর্তে ভাটিন্ডা সেন্ট্রাল জেলে বন্দি রয়েছে। লরেন্সকে ৭ দিনের হেফাজতে চেয়েছিল এনআইএ। সেই আবেদন মঞ্জুর করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। লরেন্সকে ৭ দিনের দিনের এনআইএ হেফাজতে পাঠিয়েছে, আদালত জানিয়েছে, হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর প্রামাণ্য নথি জমা দিতে হবে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…