Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 months ago

Unnao Bus Accident: উত্তর প্রদেশের উন্নাও-এ বাস উল্টে মৃত ৬, আরও ১০ জন আহত

Unnao Bus Accident
Unnao Bus Accident

 

উন্নাও, ২৬ মে : উত্তর প্রদেশের উন্নাও জেলায় যাত্রীবোঝাই বাস উল্টে মৃত্যু হয়েছে ৬ জন যাত্রীর। এছাড়াও আরও ১০ জন কমবেশি আহত হয়েছেন। পুলিশ আধিকারিক সঞ্জীব কুশওয়াহ বলেছেন, দিল্লি থেকে বিহারগামী একটি বাস এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় ৬ জন মারা গিয়েছেন ও ১০ জনেরও বেশি আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন সাব-ইন্সপেক্টর এবং একজন কয়েদিও রয়েছে। নিহত সাব-ইন্সপেক্টর রামচন্দ্র, কয়েদি ছত্রপালের সঙ্গে বিহারের সিওয়ান থেকে দিল্লি গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরছিলেন। গুরুতর আহতদের লখনউ ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি আওরাস থানা এলাকার আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ২৬২ কিলোমিটার পয়েন্টে ঘটেছে।"

কমিউনিটি হেলথ সেন্টারের ইন-চার্জ ডঃ অনুপ তিওয়ারি বলেন, "সকাল সাড়ে ৫টা নাগাদ ইউপিডিএ-র কাছ থেকে একটি ফোন আসে যে আগ্রা এক্সপ্রেসওয়েতে একটি বাস ডিভাইডারের ধাক্কা মারে। ম্যানেজমেন্ট টিমকে সক্রিয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই আহতরা আসতে শুরু করেন এবং টিম তাঁদের চিকিৎসা করে। গুরুতর আহত রোগীদের মেডিকেল কলেজে রেফার করা হয়, আর মৃতদের পুলিশের নথিভুক্তকরণের পর মেডিকেল ডিস্ট্রিক্ট হাসপাতালে পাঠানো হয়। মোট ৬ জনকে মৃত অবস্থায় আনা হয়।"

উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানির ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মুখ্যমন্ত্রী জানান, ''উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মভেদী। শোকে মুহ্যমান পরিবারবর্গের প্রতি আমার সমবেদনা রইল।"

You might also like!