Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Satyagraha Express : বড়ো বিপত্তির মুখে সত্যাগ্রহ এক্সপ্রেস! ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ৫টি বগি

Satyagraha Express
Satyagraha Express

 

পাটনা, ২ ফেব্রুয়ারি  : বিহারের বেত্তিয়া মাঝাউলিয়া স্টেশনের কাছে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সত্যাগ্রহ এক্সপ্রেসের ৫টি বগি। এই ঘটনার জেরে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও যাত্রী আহত হননি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুজফফরপুর-নারকাটিয়াগঞ্জ রেলওয়ে সেকশনে।

রেল সূত্রের খবর, বৃহস্পতিবার মুজফফরপুর-নারকাটিয়াগঞ্জ রেলওয়ে সেকশনে, বেত্তিয়া মাঝাউলিয়া স্টেশনের কাছে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সত্যাগ্রহ এক্সপ্রেসের ৫টি বগি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন পূর্ব মধ্য রেলের আধিকারিকরা। যাত্রীদের আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি। তবে, ওই ৫টি বগিতে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।


You might also like!